প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষিতদের কৃষিকাজে অনীহা দূর করতে হবে। কৃষকের ছেলে লেখাপড়া শিখে কৃষক হয়ে মাঠে যেতে চায় না। একাজে তাদের অনীহা। এ অনীহা দূর করতে হবে।

রোববার সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কৃষিশিক্ষাকে পাঠ্যক্রমে এমনভাবে যুক্ত করতে হবে যাতে শিক্ষার্থীরা কৃষিকাজে উৎসাহিত হয়। এটি যে একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র কাজ তা তাদের বোঝাতে হবে।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর