খুলনা জাতিসংঘ শিশু পার্কে জমে উঠেছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৫। খুলনা জেলা প্রশাসন, সুন্দরবন পশ্চিম বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
মেলায় দেশি-বিদেশি ফুল, ফল, বনজ, ওষধি, শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির চারা ও কলম প্রদর্শনী ও বিক্রি হচ্ছে।
শনিবার এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। মেলা চলবে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টলসহ মেলায় ৪২টি স্টল রয়েছে। এছাড়া রয়েছে একটি নিয়ন্ত্রণ কক্ষ।
জেআই





