ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তার একান্ত সহকারী জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার (৫ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই গুজব নাকচ করে দেন তার ছেলে রায়হান জামিল রিপন।
হাবিবুর রহমান মোল্লা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়। আজ সকালে তার মৃত্যু হয়।
এমআর





