পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন,ফারাক্কা বাঁধ নির্মাণ করায় পানির লেবেল নিচে নেমে গেছে। যার জন্য ভারত পানি পেলেও পানি পাচ্ছে না বাংলাদেশ। ফারাক্কা বাঁধ নির্মানের আগে প্রতিবছর আমরা ৫২ হাজার কিউসেক পানি পেলেও এখন পাচ্ছি মাত্র ২০ থেকে ২৫ হাজার কিউসেক পানি। এ বিষয়ে ভারত বাংলাদেশের উভয় কারিগরি টিম পরীক্ষা নিরিক্ষা করছে। এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৩মার্চ) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুরে অবস্থিত শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী রক্ষায় ২০৫ কোটি টাকার রক্ষা বাঁধ নির্মাণের কাজ উদ্বোধনের আগে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী । আনিসুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী খননের কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। আমরাও সেদিকে এগুচ্ছি।

মন্ত্রী আরো বলেন, সরকার আমাদের ইতিহাস কৃষ্টি কালচার রক্ষায় সর্বদা তৎপর। নির্ধারিত সময়ের মধ্যেই কুঠিবাড়ি রক্ষা বাধ নির্মানের কাজ শেষ করা হবে। এ কাজ শেষ হলে পদ্মার ভাঙনে রবীন্দ্র কুঠিবাড়ী বিলীন হওয়ার আশংকা আর থাকবে না। এলাকারও মানুষ ভাঙন থেকে রক্ষা পাবে। পরে মন্ত্রী ২০৫ কোটি টাকার রক্ষা বাধ নির্মানের কাজ উদ্বোধন করেন। বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত বিডিপিএল এই প্রকল্পের বাস্তবায়ন শেষ করবে করবে জুন ২০১৮ সালে।

এ সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব উল ফেরদৌসসহ পানি সম্পদ বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুইটি হেলিকপ্টার যোগে মন্ত্রী সহযোগীদের নিয়ে ঢাকা থেকে সুলতানপুর মাঠে এসে পৌছান।

জেড/কুদরতে খোদা সবুজ