ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর জামতলি নামক স্থানে স্যালো ইঞ্জিন চালিত যাত্রীবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।
উপজেলার সেনুয়া থেকে ১০ জন যাত্রী নিয়ে পীরগঞ্জ যাওয়ার সময় ভেলাতৈর জামতলী নামক স্থানে অবৈধ এই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে যায়। এতে নসিমনের সব যাত্রী আহত হয়।
আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেনুয়া গ্রামের পুহাতু মোহাম্মদের ছেলে দুলাল হোসেন (৩৫) মারা যান। গুরুতর আহত মশিউর রহমান কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা,এএম, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





