নওগাঁর নিয়ামতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহ জামালকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তাকে গ্রেফতার করা হয়। শাহ জামাল রসুলপুর ইউনিয়নের টগরোইল গ্রামের শাহ আবু বক্কর সিদ্দিকের ছেলে।

নিয়ামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) ওবাইদুর হক জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা শাহ জামালকে ধানসুরা বাজার থেকে গ্রেফতার করা হয়। বিগত হরতাল-অবরোধের সময় গাড়ি পোড়ানো মামালায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিকালে তাকে জেল হাজতে পাঠানোর হয়েছে।

কেএইচ