ঢাকা থেকে খুলনাগামী বি আইডব্লিটিসির যাত্রীবাহী স্টিমার পিএস মাসুদ বরিশালের কীর্ত্তনখোলা নদীতে চরে আটকা পড়েছে।

রোববার সকাল ৭টায় এই ঘটনা ঘটে।

বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সকালে ঢাকা থেকে এসে বরিশাল ঘাটের যাত্রী নামায় পিএস মাসুদ। ঘাট ছেড়ে খুলনায় যাওয়ার উদ্দেশে নদীতে ঘুরার সময় চরকাউয়া এলাকায় একটি ডুবোচরে আটকে পড়ে। জাহাজে থাকা হাজার খানেক যাত্রী নৌকা এবং ট্রলার যোগে তীরে নেমে আসে।

সকাল সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহাজটিকে চর থেকে মুক্ত করার চেষ্টা চলছিল।

এমকে