রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য জানিয়েছেন।
গতকাল রোববার (১৩ জুন) সকাল ৮টা থেকে আজ সোমবার (১৪ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
ডা. ফেরদৌস জানান, মৃতদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
এবিএস





