মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিকালে নগর ভবনে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এ বৈঠকে তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টার দিকে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

কিন্তু আগুন নিয়ন্ত্রণের পূর্বেই বঙ্গবাজারসহ পার্শ্ববর্তী কয়েকটি মার্কেটের পাঁচ হাজারের বেশি ব্যবসায়ীর মালামাল পুড়ে যায়।

এন