আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিক্সা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়ন।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ধর্মঘট পালন করে সিএনজি চালকরা।
অবস্থান ধর্মঘটে সংগঠনের বক্তারা বলেন, সিএনজি মালিকরা সরকার নির্ধারিত ৬শ টাকা ভাড়া বাড়িয়ে সাড়ে ৮শ থেকে ১২শ টাকা পর্যন্ত আদায় করে।
মালিকদের এসব দৌরাত্ম বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, যেসব মালিকরা সরকার নির্ধারিত আইন অমান্য করছে তাদের রোড পারমিট বাতিল করতে হবে।
বক্তারা বলেন, মালিকদের অসচেতনতার কারণে সিএনজি চালকরা অহেতুক হয়রানির শিকার হয়। তাই মালিক পক্ষকে নির্দিষ্ট করে লাইসেন্স প্রদান করে রাস্তায় সিএনজি নামানোর দাবি জানাচ্ছি।
এ সময় তারা সরকার নির্ধারিত জমা ৬’শ টাকার অতিরিক্তি গাড়ি ভাড়া আদায় বন্ধ করা, যাত্রীদের জিজ্ঞাসাবাদের নামে ডাম্পিং ও মামলা না করা, সিএনজির আয়ুস্কাল ৯ বছরের বেশি না করা, সিএনজি অটোরিক্সা চালকদের জন্য অভিজ্ঞ চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, আইন অমান্যকারী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করাসহ আট দফা দাবি জানান।
সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আরও অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা বাহারানে সুলতান বাহার, সিনিয়র সহ সভাপতি চুন্নু চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল মান্নাফ, দপ্তর সম্পাদক মুস্তাক আহমেদ, কোষাধক্ষ্য আব্দুল জলিল প্রমূখ।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
জাতীয়
৮ দফা দাবিতে সিএনজি চালকদের অবস্থান ধর্মঘট
আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিক্সা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়ন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ধর্মঘট পালন করে সিএনজি চালকরা। অবস্থান ধর্মঘটে সংগঠনের বক্তারা বলেন, সিএনজি মালিকরা সরকার নির্ধারিত





