একটি পল্টুন বদলে দিতে পারে হাতিয়া নলচিরা আর বয়ারচর চতলার ঘাটের যাত্রী দূর্ভোগের ভয়াবহ চিত্র। নোয়াখালী জেলার হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা।

যে দ্বীপ উপজেলার তিনদিকে মেঘনা নদী এবং অন্যদিকে বঙ্গোপসাগর অবস্থিত। আর এই হাতিয়া থেকে বাংলাদেশের যে কোন জায়গায় যাওয়ার একমাত্র মাধ্যম নদী পথ।

আর সেই নদী পথে যাতায়াত করার প্রধান উপায়গুলি হল, লঞ্চ, শীপ, ট্রলার, সী-ট্রাক, স্পীড বোট ইত্যাদি। এগুলিতে ওঠা নামা অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। যদিও তমরদ্দি এবং চরচেঙ্গা ঘাটে পল্টুন থাকার কারণে যাত্রীরা যাতায়াতে বেস সুবিধা পাচ্ছেন।

কিন্তু নলচিরা আর চতলার ঘাটে পল্টুন না থাকায় যাত্রীদের ভোগান্তির শেষ নেই। যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। সাধারণ মানু্ষকে এসব ঘাটে পারাপারে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

খুব শীঘ্রই যেন হাতিয়ার এই নিয়মিত দুইটি যাতায়াতের ঘাটে একটি করে ভাসমান পল্টুনের ব্যবস্থা করা হয়, এমনটাই কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগীরা।

এমএনজে