১ লাখ ৭০ হাজার পিচ ইয়াবাসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গাড (বিজিবি)।
রোববার বেলা পৌনে ১২ টার দিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকার নাফনদী থেকে ট্রলারটি জব্দ করা হয়।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিজিবির সদস্যরা একটি ফিশিং বোট দেখে চ্যালেঞ্জ করলে বোটটি পালানোর চেষ্টা করে।
এ সময় বোটটি লক্ষ্য করে বিজিবি ফাকাঁ গুলি ছোঁড়ে। এতে মাঝিমাল্লারা বোট ফেলে মিয়ানমার দিকে পালিয়ে যায়। পরে বিজিবি ১ লাখ ৭০ হাজার পিচ ইয়াবাসহ বোট এবং জাল জব্দ করে। জব্দকৃত ইয়াবার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা বলেও জানান তিনি।
ঢাকা. ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





