রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ১০ বোতল ফেনসিডিলসহ সুমন নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আটক করে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে সুবর্ণা এক্সপ্রেস নামে একটি ট্রেন কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছে। এসময় সুমন নামে ওই যাত্রীকে সন্দেহ হয় রেলওয়ে পুলিশের।

সন্দেহের প্রেক্ষিতে তাকে তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ফেন্সিডিলসহ সুমনকে আটক করে কমলাপুর রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি জানান, মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ