আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল স্থল বন্দরে কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে ভারতে স্বর্ণ পাচারের ঘটনা ঘটেছে।

তবে ওপারের পেট্টাপোল কাস্টমস কর্মকর্তারা ওই স্বর্ণসহ এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন। এসময় তার কাছে থাকা ৪ কেজি ৬শ' গ্রাম ওজনের ৪৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রহিম ও স্থানীয়রা বলেন, বিজিবি সমস্ত প্রকার চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে। পাসপোর্ট চেকিংয়ের বিষয়টি কাস্টমস সদস্যদের।

এক পাসপোর্ট যাত্রী কি করে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছে ভারতে এবং ধরা পড়লো গিয়ে ওপারের কাস্টমস কর্মকর্তাদের হাতে তা নিয়ে অনেকের মাঝেই বিস্ময়ের সৃষ্টি হয়েছে। 

বিজিবি কর্মকর্তা আরো বলেন, বিএসএফের মাধ্যমে জানতে পারেন ভারতের কাশ্মিরের এক পাসপোর্ট যাত্রী ৪ কেজি ৬শ' গ্রাম স্বর্ণের বারসহ কাস্টমসের হাতে আটক হয়েছে।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনের দায়িত্বরত কাস্টমস সুপার উত্তম কুমার স্থানীয় সাংবাদিকদের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

কাস্টমস সদস্যদের যোগ-সাজসে সোনা পাচারসহ লেগেজ চেক না করা ও চেকিং মেশিনটি বন্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করেন তিনি।

এবিষয়ে তিনি আরো বলেন, ওপারের কাস্টমসের হাতে সোনা আটকের কথা শুনেছি তবে বিস্তারিত জানেন না বলে জানান তিনি।

বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে একের পর এক সোনা চোরা চালানের ঘটনা ঘটলেও কাস্টমস সদস্যরা থাকছেন নির্বাক। অভিযুক্ত কাস্টমস সদস্যেদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান বন্দর ব্যবহারকারীসহ স্থানীয়রা।

এআর, কেবি