রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে তাসলিমা (৪) নামের এক শিশু মারা গেছে।
শনিবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আত্মীয়-এর সাথে তসলিমা রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তসলিমাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে ঘটনাস্থল থেকে বিক্ষুব্ধ জনগণ পিকআপভ্যান ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঢাকা, ফেব্রুয়ারি ১ ( টাইমনিউজবিডি.কম ) // টিআই
জাতীয়
ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হয়ে তাসলিমা (৪) নামের এক শিশু মারা গেছে। শনিবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।





