রাজধানীর হাতিরঝিলে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৩ ফেব্রুয়ারি) রোববার সকাল ৯টার দিকে হাতিরঝিল এলাকার ময়লার একটি বাক্স থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

হাতিরঝিল থানার উপ পরিদশর্ক (এসআই) আব্দুর রউফ জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিলে ময়লার বাক্সের উপর থেকে নবজাতকটির লাশ উদ্ধার করা হয়। লাশটি একটি কাগজের কার্টনের ভেতর ভরা ছিল লাশটি।

নবজাতকটির বয়স মাতৃগর্ভের আনুমানিক চার-পাঁচ মাস হবে। গর্ভপাতের পর নবজাতকটির লাশ কেউ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এসআই।

এমবি