রাজধানী উত্তরার কামারপাড়ায় আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের সামনে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ছাত্রসহ তিনজন আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে এতে আগুন ধরিয়ে দেন।
সোমবার (২৭ জুন) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শামীম (১৯), সুমন (১৮) ও অজ্ঞাত রিকশা চালক। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র ও একজন রিকশা চালক আহত হয়েছেন। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওএফ





