উপকূলে জেলেদের ওপর চলছে জলদস্যুদের নির্মম তাণ্ডব। চাঁদার দাবিতে তাদের ওপর যোগ হয়েছে নির্যাতনের নতুন মাত্রা।

নোয়াখালীর নিঝুম দ্বীপের দক্ষিণে গভীরে সমুদ্রে থেকে মাছ ধরতে যাওয়া জেলেসহ একটি ট্রলার অপহরণ করেছে ডাকাতরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া নিঝুম দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে 'এম ভি মা বাবার দোয়া' নামে মাছভর্তি ট্রলারসহ মাঝি এরশাদকে অপহরণ করে ডাকাত দলের সদস্যরা।

ট্রলারটি মালিক সাহেদ জানান, ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাট থেকে মাছ ধরার জন্য সোমবার দুপুরে গভীর সমুদ্রে গেলে তাদের অপহরণ করা হলেও তারা নেটওয়ার্কে আসে রাত ১০.৩০ মিনিটে। এ মুহূর্তে আমার ট্রলারের মাঝি ও ট্রলার ডাকাতদের কাছে আটকা আছে।

ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা বন্দরটিলা, রহমতঘাট, বাঁশখালী ও নিঝুম দ্বীপের সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।

এ বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের অফিসার মো.ফারুক বলেন, ট্রলারটি নিঝুম দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্র থেকে দুপুরে অপহরণ করা হলেও তারা নেটওয়ার্কে আসে রাত ১০.৩০ মিনিটে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।'

এএস