মাগুরার শ্রীপুরে গণসচেতনতামূলক প্রচারের মাধ্যমে হটলাইন টিমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) দুপুরে হটলাইন টিমের এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদরর চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত, মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা হটলাইন টিমের সমন্বয়ক ফজলুর রহমান ফজলু, শ্রীপুর উপজেলা হটলাইন টিমের সমন্বয়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, যুবলীগ নেতা তৈয়েবুর রহমান খান বাবুল রেজা, সেচ্ছাসেবক লীগ নেতা মো: আলীনুর রহমান, ছাত্রলীগের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মো: আরিফুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক সর্দার আব্দুর রহিমসহ জেলা ও উপজেলা হটলাইন টিমের সদস্য বৃন্দ।

জানা গেছে, ইতিমধ্যে শ্রীপুর উপজেলা হটলাইন টিমকে ৫টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি অক্সিমিটার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

সাইফুল্লাহ/এমবি