খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আয়না মারমা (১৫) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে মংরে মারমা নামে এক বখাটে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আয়না মারমা উপজেলার গোলক্যাপাড়ার মংহলাচাই মারমার মেয়ে। সে মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

বখাটে মংরে মারমা একই এলাকায় রাপ্রুচাই মারমার ছেলে।

 

পুলিশ জানায়, কয়েকদিন ধরে আয়না মারমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন মংরে। কিন্তু মেয়েটি তাতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে আয়না মারমাকে ছুরাকাঘাত করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন মংরে।

ছুরিকাহত মেয়েটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে সে মারা যায়। অপরদিকে, ছেলেটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।  

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সেমায়ুন কবির চৌধুরী জানান, এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ওএফ