গাজীপুরের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নয়াপাড়া এলাকার মাল্টি ফেব্রিক্সস কারখানার এ ঘটনা ঘটে।

জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই  হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছেন।

এমবি