চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’ ১৫) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ২৩ হাজার ৭৭৭ কোটি টাকা। যা মোট বরাদ্দের ২৪ শতাংশ।


দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে মঙ্গলবার ‍বিকেলে সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের (নওগাঁ-৬) লিখিত প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি অর্থবছরে এডিপির আওতায় নিজস্ব অর্থায়নসহ মোট ১২১৫টি প্রকল্প অন্তভুক্ত রয়েছে। প্রকল্পগুলোর অনুকূলে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৯৯৭ কোটি টাকা।


মন্ত্রী বলেন, দেশের সুষম উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এলাকাভিত্তিক সুষম উন্নয়নের লক্ষ্যে এডিপিতে গৃহীত গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহের বরাদ্দ প্রদান নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এআই