তুরাগ ধানাধীন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পশ্চিম প্রান্তে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

তুরাগ থানার এসআই মো. আজিজ গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়।

এসআই আজিজ জানান, এখনো নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

এসএইচ