ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল হাসানের বাসা থেকে গভীর রাতে চুরি হওয়া পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, তাবারক রেজা (২৫) ও মুজিবুর রহমান (৩০)। গ্রেফতার মধ্যে তাবারকের বাড়ি উপজেলা সদরের পশ্চিমপাড়া ও মুজিবুরের বাড়ি হবিগঞ্জের লাখাই গ্রামে।

গত ২০১৩ সালের ৬ ডিসেম্বর রাতে এসআই রফিকুল হাসানের বাসা থেকে একটি ৭.৬২ বোরের পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি টর্চ লাইট, একটি হ্যান্ডকাপ ও নগদ টাকা চুরি হয়। ঘটনার পরদিন থানায় একটি মামলা করা হয়।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ