যশোরের বেনাপোলে এক তরুণীকে (২২) অপহরণের পর ধর্ষণের অভিযোগে সোহাগ (২৩) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

শুক্রবার বেলা ১১টায় পোর্টথানাধীন কাগজ পুকুর গ্রামের একটি বাড়ি থেকে ধর্ষিত তরুণীকে উদ্ধার ও ধর্ষক সোহাগকে আটক করা হয়।

ধর্ষক ছাত্রলীগ কর্মী সোহাগ বেনাপোলের ভবারবেড় গ্রামের হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহাগ ও তার ২ সহযোগী বৃহস্পতিবার রাতে পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামে ওই মেয়ের বাড়িতে যায়। এ সময় মেয়েটিকে বাইরে আসতে বলে এবং জোর করে তাকে একটি ইজিবাইকে উঠিয়ে নিয়ে যায়।

পরে কাগজ পুকুর গ্রামের এক বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে আটকে রাখে। পুলিশ সকালে খবর পেয়ে ওই বাড়ি থেকে ধর্ষককে আটক ও মেয়েটিকে উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, ওই তরুণীকে উদ্ধারের পর পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, ধর্ষক সোহাগের বিরুদ্ধে বেনাপোলে অবস্থিত বিএসআরএম রড ও স্টিল কোম্পানিতে চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনায় মামলা ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেই্চ