রিজিয়া খাতুন (৪৫) নামের এক গৃহকর্মীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন কয়েকজন মেস মেম্বার। মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় এমন কাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

সোমবার বিকালে রাজধানীর পান্থপথ বসুন্ধরা সিটির পেছনে ১৬/১ গার্ডেন রোডের ৭তলার বাসায় এ ঘটনা ঘটে।

রিজিয়া খাতুনের বাড়ি জামালপুরে। তার স্বামী নাম আবুল হোসেন। তিনি ১০ বছর যাবত ওই মেসে কাজ করেন বলে জানান। এর মধ্যে অনেক মেস মেম্বাররা যাওয়া-আসা করেছে।

রিজিয়ার আত্মীয় নাসিমা জানান, রিজিয়া যে মেসে কাজ করতেন সে মেসে দুটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় সন্দেহাতীতভাবে রিজিয়াকে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক পেটায় এবং ইস্ত্রি দিয়ে চ্যাকা দেয়। তার চি‍ৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার। পরে খবর পেয়ে আমি ও তার আরেক আত্মীয় মর্জিনা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, আমরা এ ৩ জনকে আটক করেছিলাম। জিজ্ঞাসাবাদের পর ২ জনকে ছেড়ে দিয়েছি এবং একজনকে আটকে রেখেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ