পরিবারের সদস্যদের মধ্যে কোরআনের শিক্ষার অভাবে আমাদের সন্তানরা ভুল পথে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ এহসানুল হক।

তিনি ইন্টারনেটের মাধ্যমে কোরান-হাদিস চর্চা না করে এ বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আলেম সমাজের সাহায্য নেয়ারও আহ্বান জানিয়েছেন উপস্থিত মুসুল্লিদের প্রতি।

শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে অভিভাবক এবং তরুণ সমাজকে উদ্দেশ করে দেয়া বয়ানে তিনি এসব কথা বলেন।

1463943480_85তিনি বলেন, অনেকে কোরআন-হাদীসের ভুল বা বিকৃত তথ্য দিয়ে  আমাদের সন্তানদের বিপদগামী করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মুসল্লিদের উদ্দেশ করে ইমাম বলেন, ‘আপনাদের সন্তানদের দিকে বিশেষভাবে মনোযোগী ও সাবধান থাকুন। তাদের বিষয়ে সজাগ থাকবেন, আপনার চোখ ফাঁকি দিয়ে আপনার সন্তানকে সন্ত্রাসীরা যেন কেড়ে নিতে না পারে। তাই প্রত্যেকের সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন এবং সুন্দর চরিত্রের শিক্ষা দিন।’

তিনি আরো বলেন, ‘কোরআনের সঠিক শিক্ষার অভাবে কোরআনের আলোকে না চলার কারণে তরুণ সমাজ আজ বিপদের পথে চলে যাচ্ছে।’

এদিকে, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নির্দেশনা অনুযায়ী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানী এবং সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের উদ্দেশে জঙ্গিবাদ বিরোধী খুতবা পাঠ করেছেন খতিব এবং ইমামরা। প্রতি সপ্তাহেই এমন খুতবা সব মসজিদের সরবরাহ করবে ইফা।

এদিন জুমার নামাজের সময় বায়তুল মোকাররমে প্রবেশের তিনটি পথে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। মসজিদে প্রবেশের উত্তর ও দক্ষিণে আর্চওয়ে বসানো হয়। মুসল্লিদেরও দেহ তল্লাশি ককরা হয়।

এসএম