রাজধানীর মতিঝিলের শাপলা ভবন থেকে প্রায় এক হাজার জাল পাসপোর্ট, ভিসা ও বিভিন্ন দূতাবাসের সিলসহ চার মানবপাচারকারীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার দিনগত রাতে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
সিআইডির সিনিয়র এসপি ফজলুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বেলা ১২টা ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এএইচ





