মহান সশস্ত্র বাহিনী দিবস-২০১৪ উদ্যাপন উপলক্ষে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।

বৃহস্পতিবার বনানীস্থ নৌ সদর সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ একজন, (শহীদ রুহুল আমিন), বীর উত্তম ৫ জন, বীর বিক্রম ৭ জন, বীর প্রতীক ৮ জন এই মোট ২১জন কে এ সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, ইআরএ-১ এর কন্যা নূর জাহান বেগম, বীর মুক্তিযোদ্ধা কমডোর আব্দুল ওয়াহেদ চৌধুরী, বিএন (অব.) বীর উত্তম, বীর বিক্রম, লে. কমান্ডার মো. জালাল উদ্দিন, বিএন (অব.) বীর উত্তম ও মরহুম আফজাল মিয়া, ইআরএ-১ (অব.) বীর উত্তম এর স্ত্রী মরিয়ম আফজালসহ উপস্থিত খেতাব প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

জেআই