রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দু’টি স্বর্ণের বারসহ এক বিমান যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।

সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয় বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন এপিবিএন এর সহকারি পুলিশ কমিশনার তানজিনা আক্তার।

তিনি বলেন, সোমবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী মোঃ ইসমাইল হোসেন লিখন (২৬) কে ২টি স্বর্ণের বারসহ গ্রেফতার করা হয়।

ফ্লাইট নং বিজি-০৮৭। স্বর্ণের বার দুটির ওজন ৩০৪ গ্রাম। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এমআর/এমকে