ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কেজি সোনাসহ এক নারীকে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন বলেন, আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আটক হওয়া নারীর নাম পলি রানী সাহা। মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ সকালে ঢাকায় আসেন তিনি।

শুল্ক কর্মকর্তাদের ভাষ্য, ওই নারী তাঁর লাগেজে করে বেশকিছু সোনার বার ও অলঙ্কার আনেন। এর ওজন সাড়ে চার কেজি। দাম প্রায় সোয়া দুই কোটি টাকা।

আটক হওয়া নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

এএইচ