নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন- মানিক মিয়া, আশরাফুল মিয়া, শাকিল মাহমুদ, মামুন মিয়াসহ ৮ জন।
রূপগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে জাঙ্গীর এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে আশরাফুল ইসলাম ও মানিক মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





