নারায়ণগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোড়গাপাড়া চৌরাস্তায় যাত্রীবাহী বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছে।

আজ শুক্রবার দুপুর ২ টার দিকে এ দুর্ঘটান ঘটে।

নিহতরা হলেন, নজরুল ইসলাম (৪৫) ও তার ছেলে হাসিব (৮)। দুর্ঘটনায় খবর পেয়ে স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে। নিহতদের বাড়ি সোনারগাঁও ইউনিয়নের সাদিপুর এলাকায়।

নিহত নজরুলের সমন্ধি সাজু জানিয়েছেন, তার বোন জামাই ভাগিনাকে নিয়ে জুমা নামাজ পড়তে যাওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চায়ের দোকানে উঠিয়ে দেয়। এসময় গাড়ির চাপায় ঘটনাস্থলেই তারা দুজন নিহত হয়।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পরে স্বজনরা নিহতদের লাশ বাড়িতে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এমএম