বুধবার (৫ এপ্রিল) সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরের স্থানীয় সময় বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান। আগামীকাল বৃহস্পতিবার তার লাশ ঢাকায় নিয়ে আসা হবে।

রোকেয়া আফজাল রহমান এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং নারী উদ্যোক্তা সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।

একই সঙ্গে তিনি বাংলাদেশ ফেডারেশন অব উইমেন আন্ট্রাপ্রেনারসের সভাপতি এবং মিডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারপারসন ছিলেন।

এনএইচ