ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বাবা। শনিবার দুপুরে যশোর শহরের চাঁচড়া পাওয়ার হাউজ এলাকায়।
এলাকাবাসী জানায়, ওই এলাকার ফজলুল হকের ছেলে মজনুর রহমান (৩৫) দুপুরে রান্নাঘরে বিদ্যুতের প্লাগ ঠিক করতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে পাশে দাঁড়িয়ে থাকা বাবা ফজলুল হক (৬০) দৌঁড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরেন। এতে ২ জনই আহত হন। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকালে বৃদ্ধ ফজলুল হক মারা যান।
মজনুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে বাঁচাতে গিয়ে বাবা ফজলুল হক প্রাণ দিয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





