গোপালগঞ্জে গাড়িচাপায় লুৎফর রহমান লিটু (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি লুৎফর রহমান লিটু গোপালগঞ্জ সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের মৃত বজলার সরদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. আজিজুল রহমান জানান, রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন লুৎফর। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে পড়ে যান তিনি। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কেএইচ