আজ ১৬ ডিসেম্বর ৪৯তম মহান জাতীয় বিজয় দিবস। এ উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার ১- আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অন্যান্যদের মধ্যে উপস্হিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদু গনি শাহীন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নাকোল ইউনিয়নের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মহিত,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড, হারুন অর রশিদ উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি মোঃ মশিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম,এম মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম , আরেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন কানন,আব্দুল হালিম মোল্লা,সিবানন্দ বিশ্বাসসহ আরো অনেকে। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম টোকন ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার আবু নাজাত মোঃ আশার সন্ঞলনায় শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলে।
সাইফুল্লা/এমআর





