দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া সাইন বোর্ড এলাকা থেকে এক মোটরসাইকেল আরোহীর জুতার ভেতর থেকে ১৮ পিস স্বর্ণের বাব উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সোয়া ১০ টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বিপ্লব মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। তাকে পুলিশি হেফাজতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদরদপ্তর) মো. ফজলুল করিম জানান, বিপ্লব ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে দৌলতদিয়াঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় তার জুতা খুলে গেলে তাতে স্বর্ণের বার দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ১৮টি স্বর্ণের বার ও তাকে উদ্ধার করে। আহতাবস্থায় তিনি পুলিশি হেফাজতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন।
উদ্ধারকৃত একেকটি স্বর্ণের বারের ১০ তোলা করে ওজন। ধারণা করা হচ্ছে, বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে নেয়া হয়েছিল।
তবে বিপ্লব হোসেনের দাবি, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর বৈধ কাগজপত্র রয়েছে। যদি তিনি বৈধতা প্রমাণ করতে পারেন, তা হলে তাকে ছেড়ে দেয়া হবে।
আর যদি না পারেন, তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এএস





