গাইবান্ধার পলাশবাড়ীতে শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে জব্বার আলী (৪০) নামে এক ব্যক্তি ঘরে তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আলা বকস এর ছেলে আঃ জব্বার তার বড় ভাই আঃ জলিলসহ অন্যান্য ভাইদের সাথে দীর্ঘদিন থেকে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফায় মিটিং দরবার অনুষ্ঠিত হলেও উক্ত মিটিং-এ বড় ভাই জলিল রাস্তার জমি ছেড়ে দেয়ার কথা বললেও বাস্তবে তা না দিয়ে টাল-বাহানা করতে থাকে।
ঘটনার দিন গত শনিবার একই রাস্তা নিয়ে ভাইদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আঃ জব্বার রাতে সকলের অজান্তে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে এলাকাবাসী অনেক ডাক-চিৎকারে কোন সাড়া না পেয়ে তারা তার দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরণ করে। নিহতের স্ত্রী, পুত্র ঢাকায় থাকায় ঘটনাটি সন্দেহ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ধারণা ঘটনাটি হত্যা না আত্মহত্যা? এ নিয়ে গোটা এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
এসএইচ





