মহাখালী পরিবহন মালিক ও শ্রমিক সমিতি কর্তৃক লালমনিরহাট থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়নগঞ্জ গামী দূরপাল্লার ৮টি বাস আটকিয়ে রাখার প্রতিবাদ, আটকানো বাস ছেড়ে দেয়া ও নির্ধারিত রুটে বাস চলাচলের দাবিতে শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে আজ রোববার দ্বিতীয় দিনে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট।
জানা যায়, বুড়িমারী থেকে লালমনিরহাট হয়ে চট্টগ্রাম, ফেনি, কুমিল্লা, নারায়নগঞ্জে ২১টি দূরপাল্লার বাস চলাচল করে। এসব বাস কুড়িল বিশ্বরোড দিয়ে যাতায়াত করে থাকে।
কিন্তু ঢাকা-মহাখালী পরিবহন মালিক ও শ্রমিক সমিতি ওই রুটটি ব্যবহার করে বাস চলাচল করতে বাধার সৃষ্টি করে এবং গত বৃহস্পতিবার লালমনিরহাটের ৮টি বাস আটকিয়ে রাখে।
এরই প্রতিবাদে শনিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় লালমনিরহাট জেলা মটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোন প্রকার বাস চলাচল করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।
ধর্মঘটের কারণে জেলা থেকে কোন প্রকার দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ফলে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার কয়েক হাজার যাত্রী বিপাকে পড়েছেন।
এমকে





