রাজধানীর মগবাজারের একটি বহুতল ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট। আজ শনিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরে কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান, ২ আউটার রোড সংলগ্ন মৌচাক সড়কে একটি ভবনে আগুন লাগে। গ্রিন অস্ট্রাল নামে ওই ভবনটিতে শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
তবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি। তিনি বলেন, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জেড





