দ্রুত সন্ত্রাস নির্মূল করার কথা জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ডিজি বেনজীর আহমেদ।
সোমবার দুপুরে রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের মোড়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, আগের থেকে এখন দেশে নাশকতা অনেক কমে গেছে। বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, যে কয়টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে । তবে এজন্য সাধারণ মানুষের সাহায্য খুবই প্রয়োজন।
দেশের সাধারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা নাশকতাকারীদের রুখতে সামনে এগিয়ে এসেছে। আমাদের মূল্যবোধে রয়েছে শান্তি ও শৃঙ্খলা। দেশের মানুষ শান্তি চায়। আমরা সাধারণ মানুষের সহায়তা নিয়ে নাশকতাকারীদের রুখে দেবো।
এ আই/জেআই





