ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে খাগড়াছড়ি পুলিশের নৈশকোচে তল্লাশি শুরু হয়েছে।

রবিবার রাত থেকে খাগড়াছড়ি জেলা শহরের জিরো মাইলে ঢাকাগামী সকল যাত্রীবাহী বাসে এ তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার আলম ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানান, ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারেন তার জন্যে এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া খাগড়াছড়ি থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে খাগড়াছড়িগামী নৈশকোচগুলোতেও পূর্বের মতো পুলিশ রয়েছে। পবিত্র ঈদ-উল ফিতর পর্যন্ত এই অভিযান চলবে।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই