নাটোরের নলডাঙ্গায় বাল্যবিয়ে থেকে মুক্তি পেল রিনা খাতুন (১১) নামে এক স্কুল ছাত্রী।

মঙ্গলবার দুপুরে উপজেলার কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিনা একই গ্রামের আকরাম হোসেনের মেয়ে। সে চেউখালী কাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, পঞ্চম শ্রেণীর ছাত্রী রিনা খাতুনের বিয়ে ঠিক করে তার পরিবারের লোকজন। এরই প্রতিবাদে তার স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুল চত্বরে মানববন্ধন করে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে ঐ স্কুলে গিয়ে রিনা খাতুনের বাবা মাকে ডেকে পাঠায়। পরে তার বাবা-মার কাছ থেকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য লিখিত অঙ্গিকার নেন।

এসএইচ