নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের বক্তারনগর গ্রামে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

এলাকাবাসী জানান, শুক্রবার রাত আনুমানিক ১২টায় চারজন অজ্ঞাত যুবক হঠাৎ ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মুতাহার হোসেন (৭০), ইয়ারন বেগম (৫৫), রিয়া আক্তার (৭), এই তিনজনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে দ্রত পালিয়ে যায়।

অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেকে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ইয়ারন বেগমকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) বলেন, অপরাধীদের যেকোনো মূল্যে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যায় ব্যবহৃত লাঠিসোটা জব্দ করে থানায় এনেছে। এ ঘটনায় নূরউদ্দিন ও জাহাঙ্গীর নামে দু’জনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছিলো বলেও জানান তিনি।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ