শংকর দত্ত (৪৫) নামে এক ওয়ার্কশপ মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় মেটাল ওয়ার্কস এ্যান্ড মেশিনারিজ দোকান থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

মৃত শংকর দত্ত সদরের পাঁচুরিয়া ইউনিয়নের নব গ্রামের মৃত প্রতাপ দত্তর ছেলে।

দোকানের কর্মচারীরা জানান, তারা শনিবার সকাল ১০টার দিকে দোকানে এসে দেখেন দোকানের শাটার নামানো কিন্তু তালা দেওয়া নেই। পরে তারা ভেতরে ঢুকে আড়ার সঙ্গে মালিকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

জেএ