বগুড়ার কাহালুতে এবি সিরামিক কারখানায় ইএসপি গ্যাস নিঃসরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিহত শ্রমিক আব্দুল আলিম ওই সিরামিক কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার দুপুর ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সিরামিক কারখাটিতে নিজস্ব উৎপাদিত ইএসপি গ্যাস নিঃসরণ ঘটে। এ সময় কারখানার শ্রমিকরা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এতে ১০/১২ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
তাদের চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আলিম নামের এক শ্রমিকের মৃত্যু ঘটে।
আহত আরও আট জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম একজন শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আরো আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।
কেএইচ





