বিএনপির বিবদমান দু’টি গ্রুপ পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের দলীয় কার্যালয়ে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার সকাল ৯টায় এ আদেশ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
দশমিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, বুধবার সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে পাল্টাপাল্টি সমাবেশ ডাকে দলটির বিবদমান দু’টি গ্রুপ। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম উপজেলা বিএনপি কার্যালয় ও এর আশপাশে ১৪৪ ধারা জারি করেন।
কেএইচ





