টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকাদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুর মা স্থানীয় একটি গার্মেন্ট কারখানায় ঝাড়ুদারের কাজ করে। বাবা রিকশাচালক। 

বৃহস্পতিবার সকালে শিশু কন্যাকে বাসায় রেখে তারা কাজে যান। এসময় ওই ভাড়া বাসার অপর ভাড়াটিয়া মাহফুজ (১৭) শিশুটিকে ডেকে তার ঘরে নেয়। একপর্যায়ে মুখে রুমাল চেপে ধরে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন আসার আগেই ওই ধর্ষক পালিয়ে যায়।

খবর পেয়ে মেয়েটির মা ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেখে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেড