গাইবান্ধায় বিএনপি-শিবিরের ৪ কর্মীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ কন্ট্রল রুম অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, নাশকতার মামলায় গোবিন্দগঞ্জ ও সাঘাটা থানায় বিএনপি-শিবিরের ৪ কর্মীসহ সদর, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও চুরি, ছিনতাইসহ, বিভিন্ন অপরাধমূলক মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতা মামলায় বিএনপির ২ জন ও শিবিরের ২ জনসহ অনান্য মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে। জেলায় পুলিশের গ্রেফতার অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেএইচ





